মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের ধাক্কায়  স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

দুলাল হক, ঠাকুরগাও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামে পাওয়ার টিলারের ধাক্কায়  স্কুল ছাত্রের মৃত্যু হয়।১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম(১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায়,  ১টার দিকে উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামের বাইসাইকেলে চড়ে শামীম আসছিল। অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পাওয়ার টিলার ড্রাইভার পালিয়ে যায়। সে রাউতনগর রেডসান স্কুলের ৭ম শ্রেণির ছাত্র । খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি জাহিদ ইকবালসহ পুলিশদল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা পুলিশের কাছে লাশ দাফনের অনুমতি চায়। তবে, সিনিয়র সহকারি পুলিশ সুপার সার্কেল তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর