মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নতুন করে বাঁচতে শেখা – রুদ্র অয়ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

গোধূলি বেলায়
দ্রুত মিলিয়ে যায় সূর্যটা,
এভাবেই সময়ের স্রোতে
হারিয়ে যায় এক একটা দিন;
ধরে রাখা যায়না তো।

দ্রুত শেষ হয়ে যাচ্ছে
জীবনের শ্বাস প্রশ্বাস!
বাস্তবতার স্রোতে মিশে যায়
ভালোবাসার দীর্ঘশ্বাস।
তবুও এখনো পৃথিবীর আকাশে
স্বপ্নের রঙধনু জেগে ওঠে।

আত্মার মাঝে অনুক্ষণ ফোটে
ভালোবাসার লাল গোলাপ।
নগণ্য সংখ্যক হলেও
এখনো মানুষের জন্যে
জেগে থাকে
মানুষের মনুষ্যত্ববোধ,
কাঁধে হাত রেখে
ভরসা যোগানোর মানুষ
এখনো পৃথিবী থেকে
পুরোপুরি যায়নি হারিয়ে।
তাই নতুন করে
আবার বাঁচতে শেখা।
এক চোখে হতাশা
আরেক চোখে
আশার আলো নিয়ে
হাতছানি দেয় নতুন দিনের ভোর।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর