শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বরিশালে এক টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং !

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
“শিক্ষা, মেধা, পরিশ্রম” অসহায় ও দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের এক টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ব্যবস্থা করেছে বরিশালের গৌরনদী উপজেলার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ওরিয়েন্টেশন ক্লাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং র্কাক্রমের উদ্ধোধন করা হয়।

উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্টান পরিচালক মো. সুজন সরদার নিশাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুর রব। বক্তব্য রাখেন পরিচালক মো. হাসান হাওলাদার (রাব্বী), আবিদ হাসান প্রমুখ।

উদ্যোক্তা মো. সুজন সরদার নিশাত বলেন, মহামারী করোনকালীন সময়ে ও এলাকার অস্বচ্ছল পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। যাদের পক্ষে দূরে গিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করা সম্ভব নয়। তাদের কথা চিন্তা করে আমারা তিন বন্ধু এ উদ্যোগ নিয়েছি। ওরিয়েন্টেশন ক্লাশে বিভিন্ন এলাকা থেকে আগত ৩০জন শিক্ষার্থী এক টাকা দিয়ে ভর্তি হয়। এ মহতি উদ্যোগ এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর