শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

“ বঙ্গবন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন” ও ‘সমবায়ই শক্তি- সমবায়ই মুক্তি’ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্যবিধি মেনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার ( ০৭ নভেম্বর) সকালে সমবায় দিবস পালন উপলক্ষে “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা, শুভেচ্ছা স্মারক ও সনদপত্র বিতরণ কর্মসুচি পালন করা হয়। উপজেলার কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিশ্রুতি কৃষক সমবায় সমিতির সভাপতি নাজিম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্লোগানের বিশ্লেষন সহ জাতীয় সমবায় দিবসের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান। অনুষ্ঠানে উপজেলা সমবায় সমিতির কার্যক্রমের বিস্তারিত বর্ণনা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা কেন্দ্রিয় বিআরডিবি সমবায় সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক,

 

আলোয়াখোয়া ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতির সভাপতি মোঃ আজিজুল হক, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মু.বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার, মানবকল্যাণ ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক মোঃ জয়নুল হক, সোভা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ, আমিন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ। আলোচনা শেষে সমবায় কার্যক্রমে গুরুত্বপুর্ণ ভুমিকা সহ বিশেষ অবদান রাখায় ৭টি সমবায় সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শুভেচ্ছা স্মারক সহ সনদপত্র বিতরণ করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর