বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

আগৈলঝাড়ায় বিআরটিসি পোড়ানো মামলায় যুবদল নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৯:২১ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জামাত বিএনপি’র সরকার বিরোধী আন্দোলনে বিআরটিসি পোড়ানো মামলার পলাতক আসামী যুবদল নেতা মামুন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মামুনকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, সরকার বিরোধী জামাত-বিএনপির দেশব্যাপি হরতাল-আবরোধের সময় ২০১৪ সালে আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে পার্কিং করা বিআরটিসি গাড়িতে পেট্রোল দিয়ে আগুনে আগুনে পোড়ানো হয়। গাড়ি পোড়ার ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে, যার জিআর নং-১৪/২০।

 

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে মামুন সরদারকে বুধবার রাতে নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে এসআই রাসেল গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মামুন উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক সদস্য। সে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর