সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেখে নিন আইপিএল প্লে অফ পর্বের সূচি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার  ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের প্রথম পর্বের খেলা। মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিট্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জায়গা করে নিয়েছে প্লে অফে।

১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বাই। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সমান ১৪ পয়েন্ট করে রয়েছে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুর। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান ডেভিড ওয়ার্নারের দলের। নেট রান রেট কম থাকায় ১৪ পয়েন্ট নিয়েও বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। প্রথম দিন হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি, পরদিন তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ। পরে ৮ নভেম্বর (রোববার) হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল অর্থাৎ মুম্বাই ও দিল্লি ফাইনালে যাওয়ার জন্য পাচ্ছে দুইটি করে সুযোগ। অর্থাৎ তারা যদি কোয়ালিফায়ার-১ ম্যাচটি হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটর জয়ী দল।

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্লে-অফ পর্বের সূচি

৫ নভেম্বর:  কোয়ালিফায়ার ১: মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিট্যালস

৬ নভেম্বর: এলিমিনেটর: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

৮ নভেম্বর: কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী

১০ নভেম্বর: ফাইনাল: কোয়ালিফায়ার ১ এ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ এ জয়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর