মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চিরিরবন্দরে স্কুলের ছাদে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সোহাগ গাজী,চিরিরবন্দ:

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিসকেয়ার ইসলাম মিশু (১৩) নামে একজন কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের কুড়লডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদে। নিহত মিশু ইসবপুর ইউনিয়নের জোতরামধনপুর গ্রামের পাটোয়ারী পাড়া মুশা উদ্দিনের পুত্র বলে জানাগেছে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকাল থেকে স্থানীয় অনেকেই কুড়লডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলো, খেলার এক সময় বলটি বিদ্যালয় ভবনের ছাদে গেলে বলটি আনতে যায় মিশু।

এ সময় ভবনের উপরে থাকা বিদ্যুৎ লাইনের মেইন তারের সাথে স্পর্শ হয় মিশুর। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর