সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

হঠাৎ অসুস্থ ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

খেলা ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় বেশ কিছুদিন ধরে আইসোলেশনে ছিলেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। এর মধ্যে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সোমবার (০২ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তিকে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার মধ্যেই ৬০তম জন্মদিন পালন করতে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন।

চিকিৎসার জন্য তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসক বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো যাচ্ছিল না। তাকে অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে।’

তবে ম্যারাডোনার অবস্থা খুব একটা গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছেন লুক। চিকিৎসকের ধারণা, ম্যারাডোনার অবস্থা যা চলছিল, তাতে তাকে হাসপাতালে না এনে উপায় ছিল না। তবে ম্যারাডোনার কভিড-১৯ সংক্রান্ত কিছু হয়নি বলে সবাইকে আশ্বস্ত করেছেন তার চিকিৎসক।

এ ছাড়া দুইবার হার্ট-অ্যাটাকেও ভুগেছেন ম্যারাডোনা। সেই সঙ্গে হেপাটাইটিসেও ভুগছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর