মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

মতিন সরকার, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছে। তারা হলো রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী গ্রামের চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)। পুলিশ তাদের দুজনের লাশ উদ্ধার করেছে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী গামী একটি মালবাহী লংভিকেল গাড়ী সোমবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ীর চালকেরা নিহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর