মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাত পাকে বাঁধা পড়লেন সুপারস্টার নায়িকা কাজল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:গাঁটছড়া বেঁধেছেন তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মুম্বাইয়ের তাজ প্যালেসে ব্যবসায়ী গৌতম কিছলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই সুপারস্টার নায়িকা।

ভারতের ঐতিহ্যবাহী হিন্দু রীতি মেনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই কেবল কাজল-কিছলুর বিয়েতে অংশ নিতে পেরেছেন।

বিয়েতে খাঁটি ভারতীয় বধূ বেশে সেজেছেন কাজল। আর গোলাপি শেরওয়ানিতে বর হয়েছেন কিছলু। সাত পাঁকে ঘুরে একে অপরকে জীবন সঙ্গী করে নিয়েছেন। রাতেই তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হয় কাজলের প্রাক-বিয়ে আনুষ্ঠানিকতা। নিজ ঘরেই তিনি হলুদ ও মেহেদি অনুষ্ঠান করেছেন। সে সময়কার ছবি শেয়ার করেছেন কাজল নিজেই।

বিয়ের অনুষ্ঠান নিয়ে কাজলের বোন নিশা আগরওয়াল বলেন, করোনার জন্য অনুষ্ঠানে বিশেষ আড়ম্বর ছিল না। সব বিধিনিষেধের মধ্যেই আমরা বিয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছি। কাজলের বিয়ে ও নতুন জীবন শুরু নিয়ে আমরা সবাই খুব আনন্দিত।

কাজলের বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। তার সঙ্গে কাজলের আগে থেকেই পরিচয় ছিল।

২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। সিংঘম সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন কাজল। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

সম্প্রতি চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর