শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রেমিট্যান্স প্রবাহে ২০২০ সালে বাংলাদেশ হবে অষ্টম : বিশ্বব্যাংক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২০ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং এ বছর রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে। গত বৃহস্পতিবার প্রকাশিত ওয়াশিংটন ভিত্তিক শীর্ষস্থানীয় সংস্থার ‘কভিড-১৯ ক্রাইসিস থ্রু এ মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের ধারণা অনুযায়ী, মহামারির প্রাদুর্ভাব সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দুটি দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকবে।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো ৮ শতাংশ বৃদ্ধি পাবে। বাংলাদেশে চলতি বছর রেমিট্যান্স প্রবাহের পরিমাণ দাঁড়াবে ২০ বিলিয়ন মার্কিন ডলার।

এতে বলা হয়, ২০২০ সালে দক্ষিণ এশিয়ায় রেমিটেন্স প্রবাহের হার প্রায় ৪ শতাংশ হ্রাস পেয়ে ১৩৫ বিলিয়ন ডলারে দাঁড়াবে। বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতার প্রভাবে পাকিস্তান ও বাংলাদেশে মূলত ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ চলছে। বন্যার পর জুলাই মাসে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ব্যাপক হারে বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানেও এ বছর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে। চলতি বছর রেমিট্যান্স প্রবাহ ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশটির অবস্থান হবে ষষ্ঠ।

ভারত মোট রেমিট্যান্স প্রবাহে প্রথম স্থানে থাকবে। তবে, গত বছরের চেয়ে এ বছর ভারতে রেমিট্যান্স প্রবাহ হ্রাস পেয়ে ৯ শতাংশে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর