মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫৮) নামে এক মাদরাসা  শিক্ষক মারা গেছে।
রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া  ইউনিযনের ঘনিমহেষপুর (অলিম পাড়া) এলাকায়  এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস (৫৮) ১৪নং রাজাগাঁও ইউনিয়নের মৃত আব্দুল করিমের ছেলে।তিনি আটোয়ারী উপজেলার গোয়ালডিঘী মাদরাসার শিক্ষকতা করতেন।
পুলিশ জানায়,সকালে আব্দুল কুদ্দুস নিজ বাসা হতে বাই সাইকেল নিয়ে রুহিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে পাটিয়াডাঙ্গী-রুহিয়া সড়কের ঘনিমহেষপুর এলাকায় পৌছলে  বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী  বালু বোঝাই পাওয়ার টিলার সাইকেল আরোহী  আব্দুল কুদ্দুসকে ধাক্কা দিলে তিনি  গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর