মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ধর্ম যুদ্ধ – শেখ আলী আকবার সম্রাট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

পশ্চিমা এই বিশ্ব এখন
হাঁটছে ধর্ম যুদ্ধে।
ইসলাম হলো সত্য দিন
মানতে থাকছে ক্রুদ্ধে।

হিংসা ঘৃণা হতাশ করায়
ওদের এখন লক্ষ্মণ।
সত্যদিনে আসতে বাঁধা
করবে গ্রাস ভক্ষণ।

আল্লাহ পাকের প্রেরিত
নবী (সাঃ)-কে মানবে না।
আসমানী ওই কিতাব টাকে
ওরা কখনো জানবেনা।

কাবা শরীফ আল কোরআন
ওদের চোখের বিষপান।
ফেরাউনের চ্যলা ওরা
কোথায় পাবে সঠিক জ্ঞান।

আল্লাহ ব’লে মানতে নারাজ
তবে; ইশ্বর মানে একজন।
তার ভেতরে রদবদল আর;
প্রভূ তাদের শত-জন।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি
এই কাম্য মোদের না।
যার ধর্ম সেই মানুক
বাড়াবাড়ি ভালো না।

ধর্ম যুদ্ধে চলে আসে
রাজনৈতিক আচরণ।
রাজনৈতিক যুদ্ধ এখন
করছে বিরাজ-বিচরণ।

ধর্ম নয় বর্ণ নয়
বরং চাই সক্ষতা।
সবাই মোরা সবার ত’রে
এটাই হোক দক্ষতা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর