মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

‘বাবা’ – ‘রূপায়ন মন্ডল’

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বাবা নামক বট বৃক্ষ জন্ম থেকেই পাশে,
এই ধরাতে আসার আগে ছিলাম বাবার হাড়ে।
যেদিন থেকে জন্ম নিলাম বাবার ছোট্ট ঘরে,
সেদিন থেকে বাবা যেন আমায় নিয়া ভাবে।

ধীরে ধীরে যখন আমি হাঁটতে শুরু করি,
যুক্ত হলো আমার সাথে নানান বায়নার জুড়ি।
করতে আমার বায়না পূরণ সময় নাহি পায়,
সন্তান আমার থাকুক সুখে সব বাবারাই চাই।

নিজের ভালো চাই না বাবা আমার ভালো চাই।
দিন দুপুরে সকাল সাঁঝে ব্যস্ততায় কাটায়।
বাবা খুবই পরিশ্রমী এই শহরের ভিড়ে,
করতে আমায় মহাখুশি নিজের তনু লোটে।

বাবা আমার আজব মানুষ সব মানুষের মাঝে,
নিজের দুঃখ আড়াল করে সন্তানের সুখ খুঁজে।
বাবা হয়তো খুব হিসাবী নিজের জন্য না,
ভবিষ্যতে করতে পূরণ সন্তানের বায়না।

বেঁচে থাকার শ্রেষ্ঠ সম্পদ বাবা নামক খুঁটি,
জীবন তরীর বৈঠা নিল নিজের হাতেই ধরি।
বাবা মানেই সাদামাটা উদার মনের মানুষ,
বাবার মত মিলবে না আর, এমন স্বার্থহীন পুরুষ।

উৎসর্গ: বাবা প্রেমিদের ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর