মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫.১ কি.মি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ মাত্র ৬ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৪তম স্প্যান। ‘টু-এ’ নামের স্প্যানটি গতকাল সকাল ১০টার কিছু পর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮নং পিলারের ওপর বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ১০০ মিটার অর্থাৎ ৫.১ কিলোমিটার। ৩৩তম স্প্যান বসানোর মাত্র ছয়দিনের মাথায় ৩৪তম স্প্যানটি বসানো হলো। সর্বোচ্চ কম সময়ের ব্যবধানে বসানো হলো ৩৪তম স্প্যানটি।
এর আগের দিন শনিবার বিকালে ৩৪তম স্প্যানটি মুন্সীগঞ্জের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের কাছে নেওয়া হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকালে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে মডিউল নং ২এর স্প্যানটি ভাসমান ক্রেনের সাহায্যে নির্ধারিত পিলারের কাছে নোঙর করে রাখা হয়। তবে বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে পরবর্তীতে স্প্যানটি উপরে বসানো হয়নি। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ক্রেনটির সাহায্যে পুনরায় পজিশন অনুযায়ী ইঞ্চি মেপে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘের স্প্যানটি তোলার চেষ্টা করা হয়। এতে সময় লাগে কয়েক ঘণ্টা।
সকাল সোয়া ১০টার দিকে ৭ ও ৮নং পিলারের থাকা ভূমিকম্প সহনশীল বিয়ারিংয়ের ওপর স্প্যানটি সম্পূর্ণভাবে বসানো হয়। এদিকে ৩৪তম স্প্যানটি বসে যাওয়ায় সেতুতে বাকি রইল আরও ৭টি স্প্যান। এর সবকটি সেতুর মাওয়া প্রান্তে বসানো হবে। ইতিমধ্যেই জাজিরা প্রান্তের সবকটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে মাওয়া প্রান্তে ৭টি স্প্যান বসানোর কাজ, যা এ বছরই শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর