মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মহাসড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া উড়োতলা গ্রামের বাসিন্দা চাঁদ আলী হাওলাদার (৬৫) চেঙ্গুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের মজুমদার ব্রাণ অয়েল মিলের সমানে রাস্তা পর হওয়ার সময় যশোরগামী ঈগল পরিবহনের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন।

 

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঢাকা মেট্রো ব-১৫-৩৩০৮ নাম্বারের ঈগল পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে ওই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর