সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভাগা নয়ন ! – মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সবুজ শ্যামল গায়ের শ্যামলা বর্ণের এক ছোট্র ছেলে । লেখাপড়ায় বেশ ভাল, কিন্ত মনের ভিতর কত কষ্ট যন্ত্রনা চেপে আছে? ক্লাস বিরতীর সময় সব শিশুরা মাঠে হুড় হুড় করে বল নিয়ে ছুটে চলে । কিন্ত নয়ন ক্লাসেই বসে থাকে । অন্য শিশুরা আইসক্রীম কিনে খায় । সেখানেও নয়ন কে দেখা যায় না। কারোর সাথেই সে একদম চলাফেরা করে না । সে সময় এক ভয়াবহ বন্যা হয়েছিল । অনেক কৃষকের জমির ধান ফসল তলিয়ে এক রকম কষ্টে দিন কেটেছে । নয়ন দের ও সেরকম হয়েছিল । নয়নের বাবা একজন সরকারী কর্মচারী ছিল । গ্রাম থেকে শহরে চাকুরী করার সুবাদে নয়নের বাবা মি: রহমান নয়নের জন্মের ০১ বছর পূর্বেই ১ম স্ত্রীর অনুমতি না নিয়ে শহরে আর একটি বিবাহ করেন। ১ম স্ত্রীর অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করেন নি । কারন নয়নের জন্মের পূর্বের বছর নয়নের মা কঠিন রোগে অসুস্থ্য হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তখন তার উন্নত চিকিৎসা না নিয়ে , বাড়ীর ছোট ভাইদের স্ত্রী সহ কিছু বিতর্কিত মানুষদের উৎসাহে দ্বিতীয় বিবাহ করেন। বৃদ্ধ শাশুরীর অনুরোধে মি: রহমান তার অসুস্থ্য স্ত্রীকে নাম মাত্র চিকিৎসা করাতে থাকেন। নয়নের মায়ের অসুস্থ্যতার মধ্যেই অভাগা নয়নের জন্ম হয় ।

 

যেখানে তার মাই ছিল অবহেলিত, সেখানে নয়ন আর কি পেতে পারে । শিশু নয়ন অসুস্থ্য মায়ের কোলে মানুষ হতে থাকে। নয়ন বেশির ভাগ সময় অনাদরে মাটিতে পড়ে থাকতো ,যার কারনে একবার এক বছর শিশুর দেহের উপর ২০/৩০ কেজি ও জনের মিষ্টি কুমড়া চাল হতে ছিড়ে পড়ে । যার কারনে তার হাটা শিখতে আরো এক বছর পিছে যায় । নয়ন যে অন্য শিশুদের সাথে মিশতে পারে না কারন তার অন্তরে এক কষ্টের বেদনা চেপে আছে । নয়নের বড় চার টা ভাইবোন রয়েছে , তারা সোনার চামুচ মুখে নিয়ে জন্ম নিয়েছে । যার কারনে তারা পিতার অত্যাধিক আদর সোহাগ পেয়ে থাকে। নয়নের বাবার শহরে বাড়ী ছিল । সেখানে বড় দুই ভাইকে নিয়ে ভাল স্কুলে ভর্তি করে দেয় , তাদের ভাল ভাল পোশাক কিনে দেয় । কিন্ত নয়ন কে দেয় নি । নয়ন কে লেখার পড়ার খরচ দেয়া হয় নি। নয়ন যখন হাই স্কুলে পড়ে , তখন টিশনি করে সে তার লেখাপড়ার খরচ কোন রকম জুটিয়েছে । জেলা শহরে কলেজে পড়ার সময়, আত্বীয়রা বিরক্ত হওয়ায়, তার জীবনে মসজিদের বাড়ান্দায় এবং রেল লাইনের প্লাটফর্মে ঘুমানোর মত ঘটনা ঘটেছে । সে আজ ও অবহেলিত!

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর