সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আফ্রিদির ‘ভুল’ ক্ষমা করে দিলেন স্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ ডেস্ক: দেখতে দেখতে হয়ে গেছে ২০ বছর। একে একে ঘর আলো করে এসেছে পাঁচ কন্যা সন্তান। দাম্পত্য জীবনের এতগুলোবছর পেরিয়েও স্ত্রীর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি শহীদ আফ্রিদির।

বুধবার ছিল তাদের বিবাহবার্ষিকী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্ত্রী নাদিয়া আফ্রিদিকে নিয়ে আবেগঘন এক টুইট করেছেন পাকিস্তানেরকিংবদন্তি অলরাউন্ডার।

বিবাহবার্ষিকীর দিনে তোলা কয়েকটি ছবি টুইটারে আপলোড করেছেন আফ্রিদি। যেখানে তিনি লিখেছেন, ‘আজ সুখী দাম্পত্য জীবনের ২০বছরে পা রাখলাম। এমন একজন যত্মশীল, বুঝদার এবং আমাদের সন্তানদের জন্য অপূর্ব একজন মা পেয়েছি, আলহামদুলিল্লাহ।’

তবে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা থাকলেও আর দশজন ব্যস্ত স্বামীর মতো বিবাহবার্ষিকীর দিনটি ভুলেই গিয়েছিলেন আফ্রিদি। যদিও অভিমানরাখেননি নাদিয়া। স্ত্রীর এই গুণটিরও আলাদা করে প্রশংসা করলেন আফ্রিদি।

পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার টুইটের পরে অংশে লিখেছেন, ‘আজ আমি বিবাহবার্ষিকীর কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু সেআমাকে ক্ষমা করে দিয়েছে। তার সুন্দর গুণগুলোর মধ্যে এটিও একটা।’

৪০ বছর বয়সী আফ্রিদি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮ ওয়ানডেআর ৯৯টি টি–টোয়েন্টি খেলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর