মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হিন্দু শিল্পীদের দুর্গাপূজায় ‘উপহার’ দিল চলচ্চিত্র শিল্পী সমিতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে বিগত দুই ঈদেই আর্থিকভাবে অস্বচ্ছল শিল্পীদের খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। এবার আসন্ন শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করা শিল্পীদের খাদ্য সামগ্রী ও নতুন কাপড় উপহার দিয়েছে শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান।

বুধবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ৩১ জন হিন্দু ধর্মাবলম্বী শিল্পীর হাতে এসব তুলে দেওয়া হয়। এছাড়া অস্বচ্ছল শিল্পীদের হাতে আর্থিকভাবেও সহায়তা করা হয়েছে বলে জায়েদ খান কালের কণ্ঠকে জানান।

শিল্পী সমিতির এই নেতা বলেন, ‘এমন একটা সময় অতিক্রান্ত হচ্ছে যা সহনীয় পর্যায়ের নয়। মানুষ তাদের প্রিয় উৎসবটিকেও আনন্দের সাথে পালন করবে সে পরিবেশ নেই, সে ক্ষমতা নেই। হয়তো মহামারী শেষ হলে সব কিছুই স্বাভাবিক হয়ে আসবে, মানুষ তার চিরাচরিত ফিরে যাবে, কিন্তু এই যে কঠিন সময়টা এই সময়ে মানুষের পাশে মানুষের দাঁড়ানো দরকার। আমি চেষ্টা করছি আমার শিল্পীদের খোঁজ খবর রাখার। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন।’

শারদীয়া দুর্গোৎসবে উপহার প্রদান সম্পর্কে জায়েদ খান বলেন, ‘শাড়ি, ধুতি, খাদ্যদ্রব্য, পূজায় যেসব খাদ্র দ্রব্য বানাতে যেসব উপকরণ প্রয়োজন সেসব এছাড়াও যারা অস্বচ্ছল তাদের আর্থিক সহায়তা দিয়েছি। আমাদের একটাই চাওয়া শিল্পীরা ভালো থাকুক, ভালোভাবে জীবন যাপন করুক। এছাড়া সামনের ভালো দিনগুলোকে ফিরে পাবার জন্যই এখন ভালো থাকতে হবে। কেননা চলচ্চিত্রের সুসময়কে আমাদের ফেরাতে হবে, যেভাবেই হোক।’

উপহার

জায়েদ খান ছাড়াও শিল্পীদের এই উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল, আলেকজান্ডার বোসহ বেশ ক’জন পরিচিত মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর