মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বছরে জিডিপিতে ১.২ শতাংশ প্রবৃদ্ধি বাড়াবে পদ্মা সেতু : চীন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতু প্রতিবছর বাংলাদেশের জিডিপিতে প্রায় ১.২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আসবে বলে মনে করছে চীন। এ ছাড়া সেতুটি উত্তর ও দক্ষিণাঞ্চলে পরিবহণের দক্ষতার নাটকীয় উন্নতি ঘটাবে। গতকাল ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
চীনা দূতাবাস জানায়, পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই এটি আশপাশের অঞ্চলে উদ্বৃত্ত শ্রমের কর্মসংস্থানের সমস্যাটি অনেকাংশে সমাধান করেছে এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি হয়েছে। প্রকল্পটি শেষ হওয়ার পর বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মহাসড়ক এবং রেলপথগুলো সংযুক্ত হবে। ফলে একটি নতুন পরিবহণ রুট তৈরি হবে,যা উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদু্যৎ সঞ্চালন এবং পর্যটন সম্পদের বিকাশ ও ব্যবহারে সহায়ক হবে।
চীনা দূতাবাস জানিয়েছে, পদ্মা সেতু উত্তর ও দক্ষিণাঞ্চলে মানুষ এবং মালপত্র পরিবহণের দক্ষতার নাটকীয় উন্নতি ঘটানোর মাধ্যমে স্থানীয় লোকজনের হাজার হাজার বছর ধরে ফেরি পরিবহণের ওপর নির্ভরতার ইতিহাসের ইতি টানবে। প্রাথমিক আনুমানিক হিসাব অনুসারে, এই সেতুটি প্রতিবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১.২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আসবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর