শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

টাঙ্গাইলে রাতভর গণ ধর্ষনের শিকার কলেজ ছাত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কলেজ ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে।১৯ অক্টোবর (সোমবার) গোপালপুর উপজেলায় এই ঘটনা ঘটে। কলেজ ছাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতার শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার।
নির্যাতিতা জানায়, সোমবার সন্ধ্যার সময় উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ব্রীজের কাছে পৌঁছালে ব্রীজে বসে থাকা কাগুজী আটা গ্রামের ছাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে। পরে তার মুখ চেপে ধরে পাশে থাকা একটি নৌকায় করে জোরপূর্বক তুলে চরের ভেতর পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ভোরে তাকে নদীর পারে ফেলে রেখে পাঁচজন পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ডা. মো. কামরুজ্জামান জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর