মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কোনো পরিস্থিতিতেই দায়িত্ব ভুলে যাবেন না : চিকিৎসকদের প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
শীতকালে নতুন করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য বিস্তার রোধে দৃঢ় সংকল্প ব্যক্ত করে মহামারী চলাকালীন মানবতার সেবা অব্যাহত রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে ‘ক্রিটিক্যাল কেয়ার-২০২০ বিষয়ক প্রথম আন্তর্জাতিক ই-সম্মেলন’ ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, “আমরা আশাবাদী যে, আগামী দিনগুলোতেও আমরা এই রোগের বিস্তার রোধ করতে সক্ষম হব। আমাদের প্রচেষ্টা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কঠোর পরিশ্রমই বাংলাদেশে মারাত্মক ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারে।”
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত আমরা ভাগ্যবান। কেননা এই রোগের সংক্রমণ এবং মৃত্যুর হার উভয়ই বাংলাদেশে খুব কম।”
চিকিৎসকদের উদ্দেশ্য করে সরকারপ্রধান বলেন, “চিকিৎসা একটি মহৎ পেশা এবং একজন অসুস্থ মানুষের চিকিৎসা করে তারা মানবতার সেবা করছেন। কাজেই, আপনি যখন ডাক্তার হবেন, আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানবতার সেবা করা। আমি আশা করব, যে কোনও পরিস্থিতিতেই আপনি আপনার দায়িত্ব ভুলে যাবেন না।”
প্রধানমন্ত্রী বলেন, অ্যানেস্থেসিওলজিস্টরা অপারেশন থিয়েটার ছাড়াও গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মহামারীর মধ্যে দেশের অ্যানেস্থেসিওলজিস্টরা নিবিড় পরিচর্যাকেন্দ্রসহ সর্বত্র কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনায় চমৎকার কাজ করে যাচ্ছেন বলে প্রশংসা করেন শেখ হাসিনা।
কিছু অ্যানেস্থেসিওলজিস্টসহ বেশ কিছু চিকিৎসক কোভিড-১৯ চলাকালীন কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
অসুস্থ রোগীদের চিকিৎসা প্রদানে নিজেদের যুগোপযোগী ও কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান তিনি।
আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারণ সরকার সত্যিকার অর্থেই বিশ্বাস করে যে, স্বাস্থ্য সেবা প্রাপ্তিটা জনগণের মৌলিক অধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর