সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুটিঙে ফিরেই অসুস্থ পূর্ণিমা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ করোনাকালীন পরে ক্যামেরার সামনে ফিরেছেন, আর ফিরেই অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘদিন পর ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু করেন জনপ্রিয় এই নায়িকা। গতকাল এফডিসিতে  শুটিং করেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান,দীর্ঘ দিন পর শনিবার থেকে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। কাল শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। শুটিংয়ে অংশ নেওয়ার পর শরীর খারাপ লাগার কথা জানালে তারাতারি পূর্ণিমাকে ছেড়ে দেই। তবে রাতে অনেক জ্বর আসে। যার কারণে আজ শুটিং বন্ধ রাখতে হচ্ছে।

তিনি বলেন, এখনও পূর্ণিমার অবস্থা আগের মতোই। শুটিংয়ের জন্য এফডিসিতে সেট ফালানো রয়েছে। আজকে পর্যন্ত অপেক্ষা করতেছি। অবস্থার পরিবর্তন হলে কাল ফের শুটিং শুরু করবো। না হলে শুটিং বন্ধ রাখতে হবে। এতে করে লোকশান গুনতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমা ‘গাঙচিল’।

ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর