সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনামুক্ত তাহসানের প্রশান্তির হাসি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:জন্মদিনের আগমুহূর্তে দারুণ এক সুখবর পেলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান। অবশেষে তিনি করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সোশ্যাল সাইটে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ অক্টোবর তাহসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

হাসিমুখে একটা ছবি পোস্ট করে তাহসান লিখেছেন, ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ…। Covid টেস্ট নেগেটিভ এসেছে, এজন্যে প্রশান্তির হাসি। আর এই পেইজে আজ হঠাৎ দেখছি ৮০ লক্ষ মানুষ, এত মানুষের ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানিনা, কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ 🙏।’

উল্লেখ্য, তাহসান ও তানজিন তিশাকে নিয়ে ‘মানিমেশিন’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই সেট থেকে শুরুতে তিশা ও পরে তাহসানের কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়, এরপর তাদের পরিচালক রাজও কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর