সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুদাসসিরের স্বপ্ন বিশ্বের সবচেয়ে লম্বা পেসার হওয়া

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

খেলা ডেস্ক:মাত্র ১০ বছর বয়সেই তার উচ্চতা ছুঁয়েছিল ৬ ফুট। এখন তিনি ৭ ফুট ৬ ইঞ্চির যুবক। লাহরের বাসিন্দা ২১ বছর বয়সি মুদাস্‌সির গুজ্জর স্বপ্ন দেখেন পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার। তিন ভাই এবং এক বোনের মধ্যে গুজ্জর সবথেকে ছোট। তাদের বাবা হাসিমের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মা পরভীন ৫ ফুট ৩ ইঞ্চির সাধারণ মহিলা। বাকি তিন ভাইবোনও সম্পূর্ণ স্বাভাবিক।

স্কুল এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে গুজ্জর সবসময়েই ছিলেন সবথেকে লম্বা। এই নিয়ে স্কুলে বন্ধুদের হেনস্থার মুখেও পড়তে হয়েছে। কিন্তু এখন এই উচ্চতাকে সম্বল করেই জাতীয় দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। স্বপ্নপূরণের প্রাথমিক ধাপ হিসেবে সুযোগও পেয়েছেন স্থানীয় ‘লাহোর কলন্দরস’ দলে খেলার। এক সময় ছেলের জন্য উদ্বিগ্ন বাবা মা চিকিৎসকদের দরজায় ছোটাছুটিও করেছেন। ডাক্তাররা বলেছেন, মুদাসসির হরমোন সমস্যার শিকার। 

মানুষের কটুক্তির পাশাপাশি আরও অসুবিধার মুখোমুখি হতে হয়েছে গুজ্জরকে। রিকশা বা বাস, কোনো যানের আসনেই ঠিকমতো বসতে পারতেন না। স্কুলের বেঞ্চে বসতেও সমস্যা হতো। তার জুতা এবং পোশাক বরাবর অর্ডার দিয়ে তৈরি করানো হয়। পায়ের বেমানান অবস্থার জন্যই কোনো দিন গাড়ি চালাতে পারেননি। মোটরবাইক চালিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে।  ছোট থেকেই এই অসুবিধাগুলির সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছেন মুদাসসির।

তবে মুদাসসিরের জন্য সবটুকুই অভিশাপ নয় এই অস্বাভাবিক উচ্চতার জন্যই তিনি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছেন। মুদাসসির এখন উচ্চতাকে ঈশ্বরের দান হিসেবে মেনে নিয়েছেন। ‘লাহোর কলন্দরস’ দলের হয়ে আপাতত পাকিস্তান সুপার লিগের জন্য গত ৬ মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। স্বপ্ন দেখেন, এক দিন বিশ্বের সবথেকে লম্বা ক্রিকেটার হিসেবে খেলবেন পাকিস্তানের জাতীয় দলে। অতিরিক্ত উচ্চতার জন্য ফাস্ট বোলিং করতে তার সুবিধা হয়। এই উচ্চতাই এখন তার সবচেয়ে বড় শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর