মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মা ইলিশ রক্ষায় আজ থেকে নৌবাহিনীর অভিযান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আজ বুধবার (১৪ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সমুদ্র, সমুদ্র উপকূলীয় এলাকা ও দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২০’ পরিচালনা করবে।

আইএসপিআর জানায়, অভিযান পরিচালনাকালে নৌ সদস্যরা চিহ্নিত ইলিশ প্রজনন ক্ষেত্রসহ দেশব্যাপী প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধসংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন। এর পাশাপাশি মা ইলিশের বিচরণ ও অভিপ্রায়ণ নিরাপদকরণসহ অবাধ প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে মাছ ধরার নৌযানসহ সব ধরনের বাণিজ্যিক ট্রলারের মাধ্যমে সমুদ্র উপকূল ও মোহনায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর