মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার পোষ্টকামারী গ্রামে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. হাবিব মিয়া (৪) ও মো. ওহাব মিয়ার মেয়ে সামিয়া (৩)। নিহত দুই শিশু সম্পর্কে চাচা ভাতিজি। স্বজনরা শিশু দুটিকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এদেরকে মৃত ঘোষনা করেন। এদিকে শিশু দুটি মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম।স্বজনদের আহাজারিতে সেখান কার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এ সময় নিহত হাবিবের মা সোনিয়া আক্তার ও সামিয়ার মা কল্পনা আক্তার বার বার মূর্ছা যাচ্ছেন।

 

এদের কান্না ও আর্তচিৎকারে উপস্থিত জনতাও চোখের পানি ধরে রাখতে পারে না। পারিবারিক সূত্র জানায় মঙ্গলবার সকালে নিজ বাড়ীর পাশের ডোবায় ঘাটে নৌকা বাধা ছিলো। শিশু দুইটি খেলার উদ্দেশ্যে নৌকায় উঠার চেষ্টা করে। সে সময় পা পিছলে দুজনেই পানিতে পড়ে যায়। প্রায় এক ঘন্টা পর শিশু হাবিবের ফুফু রোজিনা আক্তার প্রথমে হাবিবের মৃত দেহ পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগীতায় স্বজনরা নিহত হাবিবের লাশের সাথে হাত ধরে থাকা অপর শিশু সানিয়া কেউও উদ্ধার করা হয়। জানতে চাইলে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় স্বস্থ্য কমপেক্সে নিয়ে আসা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর