মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় অনুমোদন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কালই অধ্যাদেশ জারি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়। আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন হওয়ায় ধর্ষণে সর্বোচ্চ শাস্তির দাবি পূরণ হওয়ার পথে। এখন জাতীয় সংসদে পাসের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কার্যকর হবে এই আইন। মূলত আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হচ্ছে।

এর আগে সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন  প্রধানমন্ত্রী।

সভায় অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রিসভার সদস্যরা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর