মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঢাকার ৭৪ শতাংশ বস্তিবাসী করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় বলা হয়েছে, ঢাকা শহরের প্রায় ৭৪ শতাংশ বস্তিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের ১৮ এপ্রিল থেকে ৫ জুলাইয়ের মধ্যে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে ওই গবেষণায় বলা হয়েছে, ঢাকার ৪৫ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ গবেষণার জন্য রাজধানীর মোট তিন হাজার ২২৭টি পরিবারের মাঝে জরিপ চালানো হয়। দ্য বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ইউএসএআইডি এই জরিপটিকে সমর্থন জানিয়েছে। গত ১০ আগস্ট এই প্রতিবেদনের সংক্ষিপ্ত অংশ প্রকাশিত হয়েছিল।

জরিপ চলাকালে ঢাকা শহরের ২৫ ওয়ার্ড থেকে ১২ হাজার ৬৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৯.৮ শতাংশ মানুষের বা প্রায় প্রতি দশজনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয় বলে গবেষণায় বলা হয়েছে। এর মধ্যে সর্বাধিক ২৪ শতাংশ মানুষের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১৫ শতাংশের বয়স ছিল ১৫-১৯ বছরের মধ্যে।

এ সময় গবেষকরা দ্বিতীয়বার সংক্রমণের কয়েকটি ঘটনাও জানতে পারেন। তবে, সেগুলো এই গবেষণার অংশ ছিলো না। জরিপ অংশ নেওয়া পরিবারের মধ্যে পাঁচ শতাংশ পরিবারে এক বা একাধিক সদস্য করোনায় আক্রান্ত ছিলেন।

এসব পরিবারের ২১১ সদস্যের করোনার উপসর্গ ছিল। তাদের মধ্যে ১৯৯টির আর-পিসিআরে পরীক্ষা করা হয় এবং ৩০ শতাংশের করোনা শনাক্ত হয়। বিপরীতে কোনো উপসর্গ নেই এমন ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় আট শতাংশের করোনা শনাক্ত হয়।

অতিরিক্ত হিসেবে ঢাকা শহরের আরও ছয় বস্তির ৭২০টি পরিবারে জরিপ করা হয় এবং ছয় শতাংশের করোনা পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আলোচনায় অংশগ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর