সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিপিএলের সপ্তম আসর হচ্ছে না

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

খেলা ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর এ বছর হচ্ছে না। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুরে শুরু হয় তিন দলের ৫০ ওভারের প্রেসিডেন্টস কাপ। এরপর শুরু হবে ছয় দলের অংশগ্রহণে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কর্পোরেট টি-টোয়েন্টিতে বিদেশি ক্রিকেটারদের থাকার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, বিদেশি ক্রিকেটার খেলানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ সপ্তাহের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় দেশের প্রতিযোগিতামূলক সব খেলা। ধীরে ধীরে সব ইভেন্টের খেলাধুলাই শুরু হচ্ছে। ছোঁয়াচে ভাইরাস করোনার কারণেই এ বছর বিপিএল করতে সাহস পাচ্ছে না বিসিবি।

ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা হচ্ছে সংযুক্ত আরব অমিরাতে। আমাদের দেশে করোনার প্রভাব পড়েছে। করোনার কারণে মার্চ থেকেই স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আসন্ন শীতে করোনার প্রভাব বেড়ে যেতে পারে।সেই আশঙ্কায় স্কুল-কলেজ খোলার সাহস পাচ্ছে না বাংলাদেশ সরকার। একই কারণে ঘরের মাঠে বিপিএলের মতো আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের রিক্স নিতে চায় না বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর