মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মহাসমাবেশ শুরু স্লোগানে স্লোগানে ধর্ষণের প্রতিবাদ, উত্তাল শাহবাগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রাজধানীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে প্রতিদিন। আজ শুক্রবারও শাহবাগে মহাসমাবেশ শুরু হয়েছে। এতে উদীচীর গণসংগীতে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করা হয়।

আজ শুক্রবার বিকেলে পৌনে ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। এতে করে জাদুঘরের সামনের রাস্তা জনাকীর্ণ হয়ে ওঠে।

মহাসমাবেশে বাম ধারার ছাত্র সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।

মহাসমাবেশের শুরুতেই ধর্ষণবিরোধী মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসে যোগ দিয়েছেন। এ সময় তাদের নানা স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর