মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

মোঃ দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: 
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের নামাজ পড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিক আলী (২৫) ও সুমন আলী (২৮) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার রানীগঞ্জ-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাদাসী সুত্রে জানান যায়, রানীগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের নামাজপড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে ।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিদ্দিক আলী নিহত হন। সুমন আলীকে আশঙ্কাজনক অবস্থায় এলাকার লোকজন  উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।  সিদ্দিক আলী (৩৪) রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের মুসলিম উদ্দিন ছেলে এবং সুমন আলী (৩২) বড়গাঁও ইউনিয়নের মোলানখড়ি গ্রামের কাবেদ আলীর ছেলে বলে জানা যায়।
খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত সিদ্দিক আলী ও সুমন আলী দুজনে স’মিলের ব্লেড আনার জন্য বোদা গিয়েছিলেন। ব্লেড নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর