শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে দুইজনে মিলে ধর্ষণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে এবার চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার অর্জুনা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল বাসুদেবকোল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইসমাইল হোসেন বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গেল ৫ অক্টোবর দুপুর বেলা উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেবকোল গ্রামের ইসমাঈল হোসেন ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার সাথে যোগ দেয় গোলাম মোস্তফা। বাড়ি ফাঁকা থাকায় তারা দু’জনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাকে।বৃহস্পতিবার সকালে শিশুটির পেট ব্যথা অনুভব হলে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। পরে ঐ দিন বিকালে মেয়ের বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইসমাইলের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইসমাইলের বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসমাইলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর