মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনার ৭ মাস : জুনেই ছিল পিক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার সাত মাস পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ পর্যন্ত শনাক্ত হয়েছে তিন লাখ ৭৪ হাজার ৫৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে দুই লাখ ৮৮ হাজার ৩১৬ জন এবং মারা গেছে পাঁচ হাজার ৪৬০ জন। এর মধ্যে দেশে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু ঘটেছে গত জুন মাসে।

এ ক্ষেত্রে দেখা যায় গত এক মাসে অর্থাৎ গত ৮ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩৪১ জন। তবে এই এক মাসে সুস্থ হয়েছে ৬০ হাজার ৫০৭ জন এবং মারা গেছে ৯০৮ জন। আগের মাসগুলোর পরিসংখ্যান অনুযায়ী, প্রথম মাসে শনাক্ত ছিল ২১৮ জন এবং মারা যায় ২০ জন। দ্বিতীয় মাসে শনাক্ত হয় ১২ হাজার ৯১৬ জন এবং মারা যায় ১৮৬ জন। তৃতীয় মাসে শনাক্ত হয় ৫৫ হাজার ৩৭৪ জন এবং মারা যায় ৭২৪ জন। চতুর্থ মাসে শনাক্ত হয় এক লাখ ১৩৭ জন এবং মারা যায় এক হাজার ২২১ জন। পঞ্চম মাসে শনাক্ত হয় ৮৩ হাজার ৯৫৭ জন এবং মারা যায় এক হাজার ১৮২ জন। অন্যদিকে সুস্থ হওয়ার হিসাব অনুসারে প্রথম মাসে ১৬৫ জন, দ্বিতীয় মাসে এক হাজার ৯৬৬ জন, তৃতীয় মাসে ১২ হাজার ৪৫৯ জন, চতুর্থ মাসে ৬৩ হাজার ৫৪২ জন এবং পঞ্চম মাসে ৬৭ হাজার ৪৮২ জন সুস্থ হয়েছে। ষষ্ঠ মাসে শনাক্ত ছিল ৭৪ হাজার ৮৫৭ জন। ওই এক মাসে সুস্থ হয়েছিল ৭৮ হাজার ৯৮৯ জন আর মারা গেছে এক হাজার ১৮৩ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২০ জনের মৃত্যু ঘটেছে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৪৪১ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৬৮৫ জন।

ওই সূত্র অনুসারে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৪৩ শতাংশ, মোট শনাক্তের হার ১৮.৩৭ শতাংশ। সুস্থতার হার ৭৬.৯৭ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৬ শতাংশ। অন্যদিকে ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং সাতজন নারী। তাঁদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন ও ষাটোর্ধ্ব ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের চারজন, রাজশাহী ও রংপুরের দুজন করে এবং ময়মনসিংহের একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর