মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাজধানীতে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। এ ঘটনায় অভিযুক্ত রিকশাচালক সজল মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৯টার দিকে ওই চার শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে খিলগাঁও থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে থাকে ওই চার শিশুদের পরিবার। তাদের পাশেই থাকতেন সজল। বিভিন্ন সময় সজলে স্ত্রী যখন বাসায় থাকতেন না তখন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের তার রুমে নিয়ে তাদের বিভিন্ন ভাবে যৌন নির্যাতন চালান তিনি।

বেশ কয়েকদিন ধরে তাদের সঙ্গে এ অপকর্ম চালিয়ে আসছিলেন সজল। বিকেলে শিশুদের পরিবার থানায় এসে অভিযোগ করলে অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়।

শিশুদের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করে। পরে ওই মামলায় সজলকে গ্রেফতার দেখানো হয়।

আজ বৃহস্পতিবার সজলকে আদালতে পাঠানো হবে ও রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর