সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণ : শাকিব খান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃসবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেকক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরই একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না কি, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।

আমি সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরণের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার শুটিং চলতি ছবি “নবাব এলএলবি” সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।

দেশে মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওইসব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। দল, মত, ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর