মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দাবী জানাতে এসেছি – রুদ্র অয়ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

এই দেশে
কুকুর নিধন অভিযান হয়।
অসহায় নিরপরাধ  প্রাণীগুলো
নির্মমভাবে মারা যায়!
অথচ মানুষরুপি
জানোয়ারগুলোর
নিধন হয়না কেন!
নষ্ট মানসিকতার
কুলাঙ্গারদের কারণে
নির্যাতন, ধর্ষণ, খুন
নিত্যই যাচ্ছে বেড়ে!
মানুষরূপী
দানবের থাবায় আজ
রক্তাক্ত – ধর্ষিত দেশ!
আমি আজ
কারও দয়া
দান- দাক্ষিণ্য
চাইতে আসিনি ;
নির্যাতক, ধর্ষক,
সন্ত্রাসী নিধনের
দাবী জানাতে এসেছি।
স্বাধীনদেশে আজও
অনিরাপদ পরাধীন নারী!
এ বড্ড ভীষণ লজ্জার।
আমি শিষ্টের পালন,
দুষ্টের দমনের দাবী
নিয়ে এসেছি।
স্বাধীনতার কসম দিয়ে
রাষ্ট্র পরিচালককে
সোচ্চার দাবী জানাতে এসেছি;
কুকুর নিধন অভিযানের মতো
দুষ্টু নিধন অভিযান শুরু হোক।
সাত বীরশ্রেষ্ঠ’র দোহাই
দোহাই শত সহস্র মুক্তিযোদ্ধার
দোহাই সম্ভ্রম হারানো
লাখো মা- বোনের,
স্বাধীন বাংলায়
পরাধীনতার শৃঙ্খলে
যেন আর নির্যাতন
ধর্ষণ, খুনের স্বীকার
না হয় আর
কোনও বোন
কোনও মা
কোনও নারী
কোনও মানুষ।
মানুষরূপী জানোয়ারদের
নিধন খুব জরুরী
খুব প্রয়োজন।
আলোকিত সমাজ গঠনে
অন্ধকার মানষিকতার
দমন দরকার
ভীষণ দরকার।
আমি কারও দয়া, দান-
দাক্ষিণ্য চাইতে আসিনি;
রাষ্ট্র পরিচালকের কাছে
নির্যাতক, ধর্ষক,
সন্ত্রাসী, দুষ্টু নিধনের
দাবী জানাতে এসেছি।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর