মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কে জানে? – কবি সাজিদুর রহমান সুমন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

তেলাপোকা,ছাড়পোঁকার বসবাস এই মনে,
ভালো-মন্দ সবি আছে এই দেহে-
কে জানে,ওরে কে জানে?
ফাইভস্টার কিংবা আবাসিক এ শুয়েছ কতবার-
তুমি ছাড়া তা আর কে জানে?

আজ সেই চল্লিশোর্ধ নারী,
সব বিলিয়ে হয়েছে পথের ভিখারি,
পথের ধারে,অনাহারে-অনাহারে;
তোমারই পথ চেয়ে বসে আছে-
যৌবনে ছুটেছে তোমার প্রেমের টানে,
তুমি ছাড়া তারে আর কে চেনে?

ফ্যাশনাবল ড্রেস আর মডার্ন শাড়ী-
দিতে তুমি উপহার হাইস গাড়ী,
সেই উষ্ণ ছোয়া তোমার ভোলা যেত না-
সেও হয়েছে অতীত বড় অচেনা;
তোমার শেষ কি হবে পরিণতি-
ইশ্বর ছাড়া আর কে জানে,
ওরে ইশ্বর ছাড়া তা আর কে জানে?

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর