মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ডাব্লিউএইচও স্বীকৃত ভ্যাকসিন নেবে বাংলাদেশ, বরাদ্দ ৬০০ কোটি টাকা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবে বলে আশা করছে মন্ত্রিসভা। এসব টিকা সংগ্রহ করার জন্য ৬০০ কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) স্বীকৃতি পায়নি করোনা প্রতিরোধের এমন টিকা কিনবে না সরকার।

আজ বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত অবহিতকরণ করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ভ্যাকসিন নিয়ে আজ একটা বিস্তারিত প্রেজেন্টেশন ছিল। কভিড-১৯ সংক্রমণের পর থেকে বিশ্বব্যাপী ভ্যাকসিনের জন্য বিভিন্ন দেশ উঠে-পড়ে লেগেছে। ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ৪৬টি ভ্যাকসিনের, আর প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ৯১টির। যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের সঙ্গে শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ রাখছে।

তিনি বলেন, একটা বেইজলাইন হলো- ডাব্লিউএইচও যেটাকে স্বীকৃতি দেবে না সেটা আমরা নেব না। এটাকে বেইজলাইন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট এবং ফার্মাসিউটিক্যালস কম্পানিগুলো পারসনালি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে এখানে প্রডাকশনের জন্য।

তিনি আরো জানান, বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ার সুযোগ আমরা হাতছাড়া করেছি বলে কেউ কেউ বলছেন, তারা এটা ঠিক বলেননি। বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ার সুযোগ আছে বলে মনে হয় না। ভ্যাকসিন আগামী বছরের এপ্রিলের আগে আসবে বলে মনে হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর