শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ইসলামী আইনে ধর্ষকের শাস্তি চান চরমোনাই পীর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:ইসলামী শরিয়তের বিধান মতে ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শাস্তি দাবি করেন। মুফতি রেজাউল করীম নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। নারীদের ইজ্জতের নিরাপত্তা নেই। নারীদের ইজ্জত-আব্রুর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। চরমোনাই পীর মনে করেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আল্লাহ ও তাঁর রাসুলের দেওয়া আইনের বিকল্প নেই। ইসলামী আইনানুযায়ী ধর্ষকের শাস্তি হলে সমাজে ধর্ষণের পথ বন্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর