শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আর চুপ থাকব না, ‘না’ মানে ‘না’ : মুশফিক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

খেলা ডেস্ক:দেশে সম্প্রতি ভয়াবহ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য সংবাদ আসছে নারী নির্যাতন-ধর্ষণের। বখাটে যুবক, রাজনৈতিক নেতা, পিতা, শ্বশুর, চাচা, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক- সবার নাম আছে ধর্ষকের তালিকায়। মারাত্মক এই অপরাধের বিরুদ্ধে অবশেষে মুখ খুলতে শুরু করেছেন দেশের ক্রিকেট তারকারা। সাকিব আল হাসান, তাসকিন আহমেদের পর এবার সোশ্যাল সাইটে প্রতিবাদ জানিয়েছেন মুশফিকুর রহিম।

‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত তারকা এই ব্যাটসম্যান নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমরা আর চুপ করে থাকব না। ধর্ষণ এবং যে কোনো প্রকারের যৌন নিগ্রহ কোনোভাবেই সহ্য করা হবে না। সমাজে এসবের কোনো স্থান নেই। জেগে ওঠ বাংলাদেশ। ধর্ষণকে ‘না’ বলুন। ‘না’ মানে ‘না’।’

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের পণ্য হিসেবে ভেবে থাকেন অনেকে। সেই সব মানুষের কাছে নারী শুধুমাত্র ভোগের বস্তু, যৌনবস্তু। এসব বর্বর মানুষের ভাবনা। যৌন সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই উক্ত নারীর সম্মতির প্রয়োজন হবে। কোনোভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। সেই নারীটি যদি স্ত্রী, বান্ধবী, প্রেমিকা এমনকী যৌনকর্মীও হয় এবং যৌন সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানায়; তার সেই মত গৃহীত হতে হবে। ‘না’ মানে ‘না’। মুশফিকুর রহিম এটাই বোঝাতে চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর