মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা নয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, করোনার কারণে এবারের দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে মণ্ডপে প্রবেশের সময় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা মহামারির প্রেক্ষাপটে আসন্ন দুর্গাপূজায় মণ্ডপসংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সবার সতর্ক থাকারও সিদ্ধান্ত হয় সভায়। পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর