বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (৫ অক্টোবর)।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। আজ থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে।

গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ও ঘটনায় রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা বরকতুল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর