মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় কৃষকের বাড়ীতে ভয়াবহু অগ্নিকান্ডে দশলাখ টাকার মালামাল ভূষ্মিভুত আহত ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার কয়রাবাড়ী গ্রামে কৃষক কানু প্রামানিকের বাড়ীতে এক ভয়াবহু অগ্নিকান্ডে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়েছে। এতে আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার সময়।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী গ্রামের মৃত-তমিজ উদ্দিনের ছেলে কানু প্রাং এর বাড়ীতে ওইদিন রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুতের মধ্যে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে ভিতরে থাকা নগদ ২ লাখ টাকা, পেয়াজ, রসুন, টিভি, ফ্রিজ, পাট, হাঁমমুরগী সহ বিভিন্ন আসবারপত্র আগুনে পুড়ে ভূষ্মিভূত হয়। এসময় বাড়ির লোকজন আগুন নিভাতে গিয়ে কানু প্রাং, শেফালী, আজেদা খাতুন আহত হন।

বাড়ীর গৃহকর্তা কানু প্রামানিক জানান, সোমবার দিবাগত রাতে গরুর গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে সবাই ঘুমিয়ে পরেন। হয়তো গরুর লেজের আঘাতে মশার কয়েলের আগুন থেকে পুরো বাড়ীতে আগুন লেগে যায়। এতে আমার ঘরে রাখা নগদ ২লাখ টাকাসহ প্রায় ১০লাখ টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে আমার কোনো মাথা গোজা ঠাই নেই। তিনি পাবনা জেলা প্রশাসক, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সু-দৃষ্টি কামনা করেছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর