সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র, মুখ্য চরিত্রে বাপ্পী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির।

সপরিবারে বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘৫৭০’। আশরাফ শিশিরের চিত্রনাট্যে এ মহান উদ্যোগ বাস্তবায়নে সঙ্গী হয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস। ২০১৯ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলা চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সিনেবাজ ফিল্মস বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিল।

গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে চলচ্চিত্র ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। গতকাল (৩ অক্টোবর) শনিবার ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। শুটিং ও পোস্ট প্রডাকশনের কাজ শেষ করে আগামী বছরের মার্চে চলচ্চিত্র ‘৫৭০’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনাপ্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন হালের চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এত দিন বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই-ই প্রথম তিনি কোনো গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

অভিনয়ে আরো থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ ৩০০ জন অভিনয়শিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর