মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আহারে দেশপ্রেম ! -রচনায়, ই য়া ছি ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

জজ ব্যারিস্টার পন্ডিত জনে
দেশটা গেছে ভরে,
তবে কেন বাংলার মানুষ
আত্মকষ্টে মরে !

তরতর করে বৃদ্ধি পাচ্ছে
বিদ্যান লোকের সংখ্যা
তবুও কেন যাচ্ছে নারে
সর্বনাশার আশঙ্কা ?

বিদ্যালয়ের বেঞ্চে ময়লা
কোচিং গুলি চকচকা
হাসপাতালে ডাক্তার শুন্য
ক্লিনিক সদা রমরমা ।

মজুদদারের গ্যাঁড়াকলে
নিষ্পেষিত জনগণ
বাজার যখন পন্যশুন্য
তাদের ঘরে লক্ষ টন ।

নেশার বিরুদ্ধে মাতাল রাজা
করছে হুংকার দিচ্ছে ভাষণ
আসলে ভাই, ভাষণদাতা
মাদকসেবিদের করছে লালন।

অযাচিত টেস্ট বানিজ্যে
চারিদিকে হাহাকার
কমিশনে বেজায় খুশি
কসাই নামক ডাক্তার ।

বনিক নেতা জোট বেঁধেছে
করবে বাজার নিয়ন্ত্রণ
ভোগ্যপণ্যের চড়া দামে
হায় হায় করছে জনগণ ।

জনপদের রাস্তার ইটে
করছে বাড়ি ঠিকাদার
চাঁদা নামক কমিশন নেয়
হরেকরকম বাটপার ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর