শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে পিতা পুত্রসহ তিন পলাতক আসামী গ্রেফতার।থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসএসআই রফিকুল ইসলাম, এএসএই নেছার উদ্দিন ও এএসআই মাকসুদুর রহমান অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন চাঁদত্রিশিরা গ্রাম থেকে মৃত রাজে আলী বাহাদুরের ছেলে হিফজুল বাহাদুর (৬০) ও তার ছেলে মেসেল বাহাদুর (২২) কে গ্রেফতার করে।

 

অন্যদিকে ওই রাতেই আস্কর গ্রাম থেকে মৃত মনোহর বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃতদেরশুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর