সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এ বছর আর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হচ্ছে না

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

চলতি বছরের জানুয়ারিতে দেশের মাটিতে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। আর ফেব্রুয়ারিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি অনুষ্ঠিত হয়েছিল। সফরের বাকি একটি টেস্ট ও ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের এপ্রিলে। কিন্তু করোনাভাইরাসের কারণে বাকি একটি করে টেস্ট ও ওয়ানডে স্থগিত হয়ে যায়।

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া সকল সিরিজের সূচি নতুন করে করার জন্য আলোচনায় বসেছিল পিসিবি। কিন্তু ব্যস্ত সূচির কারণে এ বছর বাংলাদেশের বিপক্ষে বাকি থাকা ম্যাচগুলো খেলার কোনো সুযোগ দেখছে না পিসিবি। তাই এ বছর আর বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হচ্ছে না। ইতোমধ্যেই চিঠির মাধ্যমে এই তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে পিসিবি।

পিসিবির একটি সূত্র বলেছে, আগামী ২০২১-২২ মৌসুমে সিরিজের বাকি ম্যাচ আয়োজনের জন্য দুই বোর্ড একত্রে কাজ করবে। আগামী নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিয়তা দিবে পিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে তারা। এরপর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত থাকা নক-আউট পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে। এরপর ২ টি টেস্ট এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর