শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

পাবনা প্রতিনিধি:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বিশ্বাস দুই লাখের বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে কারচুপির অভিযোগ এনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব দুপুরেই ভোট বর্জন করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মোট ১২৯টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে পাবনা জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ ফলাফল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন দুই লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন পাঁচ হাজার ৫৭৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন তিন হাজার ৭৪ ভোট। পাবনা-৪ আসনে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ৮১ হাজার ১১২ জন।

এর আগে ভোটগ্রহণে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান। শনিবার ভোটগ্রহণ শুরুর সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার পাবনায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও তা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে কখনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচনে অনিয়মের প্রতিবাদে তিনি নিজে প্রার্থী হয়েও ভোট দেয়া থেকে বিরত থেকেছেন।

তবে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস দাবি করেছেন, দলীয় নেতাকর্মীদের সাথে সম্পর্কে ফাটল থাকায় তিনি কর্মী শূন্য হয়ে বাড়িতে বসে এসব কথা বলছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

গত পাঁচ মেয়াদে শামসুর রহমান শরীফ ডিলু পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ২ এপ্রিল তিনি মারা যাওয়ায় এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর