মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কুতুবদিয়ায় ১০ দোকান আগুনে পুড়ে ছাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া চট্টগ্রাম ব্যুরোঃ
কক্সবাজার জেলার কুতুবদিয়ায় মাদ্রাসা মার্কেটে আগুনে পুড়ে গেছে ১০ দোকান। বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে লেমশীখালী চৌমুহনী আল ফারুক মাদ্রাসার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে আল ফারুক দাখিল মাদ্রাসা মার্কেটে হঠাৎ আগুন লাগে । স্থানীয়রা ও কতেক ব্যবসায়ি কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটেই। তারা নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ১০ টি দোকান ও মাদ্রাসার একাংশ পুড়ে যায় বলে স্থানীয় বাসিন্দা লোকমান হাকিম জানান।
অগ্নিকান্ডে মার্কেটের মুদি ব্যবসায়ি নুরুল আমিন, কাঠ ব্যবসায়ি জালাল আহমদ, মুদি ব্যবসায়ি হাজী হাসান শরীফ, হোটেল ব্যবসায়ি শফিউল আলম, ফার্নিচার ব্যবসায়ি মো: পারভেজ, লন্ড্রী দোকানি নান্টু দাশ, কাপড় ব্যবসায়ি সেলিম, হোটেল ব্যবসায়ি নাছির ও নুরুল কবীর, কসমেটিক্স ব্যবসায়ি আলমগীর আজাদসহ আল ফারুক মাদ্রাসার একাংশ পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা জানান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাজী হাসান শরীফের দোকানে । নগদ টাকাসহ শুধু তারই ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর